ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১:২০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

রাজধানীতে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২১ জুলাই ২০২৫ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ঢাকার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে ।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে দেশের চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।